জনপ্রশাসনের বিবর্তনের বিভিন্ন পর্যায়গুলি আলোচনা করো।

Table of Contents

ভূমিকা

 সমাজবিজ্ঞানের একটি কনিষ্ঠতম শাখা হলো জনপ্রশাসন ।শাস্ত্র হিসেবে এর উদ্ভব ঘটেছে ঊনবিংশ শতাব্দীর শেষ ভাগ এবং বিংশ শতাব্দীর প্রথম ভাগে ।তবে একটি স্বতন্ত্র ও প্রাতিষ্ঠানিক শাস্ত্র হিসেবে জনপ্রশাসনের বিবর্তন একটি দীর্ঘ ও ধারাবাহিক প্রক্রিয়ার ফসল। কিন্তু প্রশাসনের ধারণা অতি প্রাচীন । ভারতের মহাকাব্য রামায়ণ ও মহাভারত ,কৌটিল্যের অর্থশাস্ত্র এবং এরিস্টটলের  ‘Politics’ গ্রন্থে প্রশাসনের ধারণা পাওয়া যায়।

     সাধারণভাবে বললে, জনগণের স্বার্থে যে প্রশাসনিক কার্যাবলী সংঘটিত হয় বা শাসন ব্যবস্থা পরিচালিত হয় তাকে জনপ্রশাসন বলে ।

জনপ্রশাসনের বিবর্তন:

পৃথক শাস্ত্র হিসেবে জনপ্রশাসনের বিকাশের ক্রমপর্যায়কে প্রধানত পাঁচটি ভাগে বিভক্ত করা যায় । এই পর্যায়ে গুলি নিম্নরূপ—

1. প্রথম পর্ব (1887-1926) :রাজনীতি প্রশাসন দ্বি বিভাজন

2. দ্বিতীয় পর্ব (1927-1937): নীতি নির্ভর প্রশাসন

3. তৃতীয় পর্ব (1938-1947):নীতি নির্ভর প্রশাসনকে চ্যালেঞ্জ

4. চতুর্থ পর্ব (1948-1970):পরিচিতির সংকট

5. পঞ্চম পর্ব (1971-present):জনপ্রশাসনের স্বতন্ত্র বিকাশ

 প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি Woodrow Wilson এর হাত ধরে জনপ্রশাসন শাস্ত্রটির উদ্ভব ঘটে। তখন থেকেই জনপ্রশাসন শাস্ত্রের বিবর্তন শুরু হয় । 1887 সালে প্রকাশিত তার  ‘The Study of Administration‘  প্রবন্ধে জনপ্রশাসনকে একটি পৃথক পঠন পাঠন অধ্যায়ন ও সমাজবিজ্ঞান চর্চার নবীন শাখা রূপে গড়ে তোলার কথাই বলেছেন এবং তিনি রাজনীতি ও প্রশাসনের বিভাজন ঘটিয়েছেন  একে Politics Administration Dichotomy বলা হয় । এই কারণে Woodrow Wilson কে Father of  Public Administration বলা হয় ।পরবর্তীকালে উইলসনের মূল বক্তব্যকে কেন্দ্র করেই 1900 সালে Frank J. Goodnow তার ‘Public and Administration’ গ্রন্থে রাজনীতি ও প্রশাসনের কার্যাবলীকে পার্থক্য করেন। তাঁর মতে রাজনীতিকে প্রশাসনের লক্ষ্য বললে প্রশাসনকে উদ্দেশ্য (End) সাধারণের  উপায় (Means) বলে অভিহিত করা যায়।  1914 সালে American Political Association প্রশাসকদের বিশেষ প্রশিক্ষণের জন্য কিছু প্রতিষ্ঠান গড়ে তোলার সুপারিশ জানায় ।1926 সালে L.D.White জনপ্রশাসনের প্রথম পাঠ্য বই ‘Introduction to the Study of Public Administration’ প্রকাশ করেন  ।এই বইটি রাজনীতি ও প্রশাসনের দ্বি বিভাজনকে আরো সুস্পষ্ট করে দেয় ।

জনপ্রশাসনের দ্বিতীয় অধ্যায়ে মূল্যবোধহীন ব্যবস্থাপনা বিজ্ঞান (management science)ধারণা ক্রমশ বিকশিত হয় । 1927 সালে W.F.Willoughby তার ‘Principals of Public Administration’ গ্রন্থটি প্রকাশের মধ্য দিয়ে পর্বের সূচনা করেন । জনপ্রশাসনের আলোচনাকে এই সময় থেকেই বিজ্ঞানসম্মত আলোচনা হিসেবে গড়ে তোলার চেষ্টা করা হয় । তাঁদের মতে ,জনপ্রশাসনের আলোচনায় কতকগুলি বিজ্ঞানসম্মত নীতি আছে যেগুলি উপযুক্ত পরিবেশে প্রশাসকরা প্রয়োগ করলে  কাজের দক্ষতা বাড়ানো সম্ভব অর্থাৎ প্রশাসনকে বিজ্ঞানসম্মত শাস্ত্র হিসেবে গড়ে তোলা সম্ভব ।এই যুগের উল্লেখযোগ্য গ্রন্থ গুলি হল M.P.Follet এর ‘Creative Experience’ (1924) , Henry Fayol এর  ‘General and Industrial Management’ (1916), James D.Mooney ও Alan Raily এর ‘Principal of Organisation’ (1939 ) ।এছাড়াও 1937 সালে প্রকাশিত Luther Gulick ও Urwick এর ‘Papers on the Science of Administration’ এই যুগের শ্রেষ্ঠ অবদান । তারা মনে করেন প্রশাসন হল একটি সূত্রকার বিজ্ঞান । এই সূত্র গুলিকে POSDCORB শব্দটির সাহায্যে ব্যাখ্যা করেছেন । জনপ্রশাসনের এই পর্যায়ে সুবর্ণ যুগ বলা হয় ।

1938 থেকে 1947 সাল পর্যন্ত বিস্তৃত  এই নির্দিষ্ট সময়কে জনপ্রশাসনের তৃতীয় পর্ব বলে চিহ্নিত করা হয় । এই সময় দুটি উল্লেখযোগ্য ঘটনা ঘটে । প্রথমত 1938 সালে C.I .Barnard তাঁর ‘Functions of the Executive’ গ্রন্থটি প্রকাশ করেন । দ্বিতীয়ত 1939 সালে American Society for Public Administration প্রতিষ্ঠিত হয় । বার্নার্ড দ্বিতীয় পর্বের লেখকদের বিশ্লেষণকে সম্পূর্ণ বাতিল করে দেন ।পরবর্তীকালে H.A.Simon ও Robert Dahl তৃতীয় পর্বের বক্তব্য অস্বীকার ও প্রতিবাদ করেন । তৃতীয় পর্বটিকে  মানবিক সম্পর্ক( Human Relations)আন্দোলনরূপে বর্ণনা করা যায় ।এদের মূল বক্তব্য হলো বৈজ্ঞানিক ব্যবস্থাপনা মতবাদে মানুষকে যান্ত্রিক বলে বর্ণনা করা হয়েছে ।তাদেরও আশা আকাঙ্ক্ষা আছে । এলটন মেয়ো(Elton Mayo) এবং তার সঙ্গীরা 1927 থেকে1932  সাল পর্যন্ত Havard Business School এর পক্ষে Western Electric Company এর Hawthorn Plant এ যে গবেষণা করেছিলেন তার প্রমাণ করে, কর্ম পরিবেশের উপর সামাজিক ও মনস্তাত্তিক উপাদানের প্রভাব অনেক বেশি । 1946 সালে H.A.Simon এর ‘Proverbs of Administration’ এবং 1947সালে ‘Administrative Behaviour’ প্রকাশিত হয় ।‌ এই গ্রন্থে সমাজবিজ্ঞানের অন্যান্য শাখার সঙ্গে জনপ্রশাসনকে সংযুক্ত করে এর বিষয়বস্তু ব্যাপক ও বিস্তৃত করেছেন ।

এই পর্যায় কে জনপ্রশাসনের সংকট পর্যায় বলে ।‌ প্রথম, দ্বিতীয় ,তৃতীয় পর্যায়গুলি ছিল জনপ্রশাসনের সৃষ্টি ,বৃদ্ধি ও  প্রসারের যুগ । এই পর্যায়ে জনপ্রশাসন তার স্বাধীন অস্তিত্ব (Identity )তার নিজস্ব সত্তা, তার প্রসারিত পরিচিতি বজায় রাখতে পারবে কিনা তা নিয়ে দেখা দিয়েছিল এক বৃহৎ প্রশ্ন । মহেশ্বরীর ভাষায় , “ public administration was facing a crisis of Identity” . Elton Mayo এর Hawthorn গবেষণাটি জনপ্রশাসনের ভবিষ্যৎ অনিশ্চিত করে দিয়েছিল  । অনেক প্রশাসক এই সংকটে পড়ে মূল শাস্ত্র রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে ফিরে যাওয়ার চেষ্টা করে কিন্তু রাষ্ট্রবিজ্ঞানীরা তাদের প্রতি কোন সহানুভূতি দেখায় না । এই যুগে জনপ্রশাসন রাষ্ট্রবিজ্ঞানের কুক্ষিগত হয়ে পড়ে ।জনপ্রশাসন তার স্বতন্ত্র সত্তা হারায় এবং বৃহত্তর শাস্ত্রের অঙ্গীভূত হয়ে পড়ে ।

অতীতের অনিশ্চয়তা, সত্তার সংকট ,মূল শাস্ত্র রাষ্ট্রবিজ্ঞানের অসহযোগিতা সত্ত্বেও ,সওরের দশকে জনপ্রশাসনের বিকাশ ও উন্নতি হতে শুরু করে । 1967 সালে National academy of public administration সংস্থাটি প্রতিষ্ঠিত হয় ।এর উদ্দেশ্য ছিল বিভিন্ন শাস্ত্র থেকে মেধাবী ও আগ্রহী গবের শব্দের আকর্ষিত করা । 1970 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে National Association School of Public affairs and Administration প্রতিষ্ঠিত ।‌এটি সংক্ষেপে NASPA নামে পরিচিত । এই সংগঠনের মধ্য দিয়ে জনপ্রশাসন একটি  স্বতন্ত্র স্বাধীন শাস্ত্ররূপে প্রতিষ্ঠিত হয় । মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয় স্নাতক স্তরে স্বতন্ত্র বিষয় হিসেবে জনপ্রশাসন পড়ানো হয় । 1980 এবং1990 এর দশকে ব্যবহারিক স্তরে আমলাতন্ত্রের অদক্ষতা ,অপরদিকে জনপছন্দ তাত্ত্বিক ও নয়া উদারবাদীদের প্রভাবে আমলাতন্ত্র তথা রাষ্ট্রের ক্ষমতা কমিয়ে আনার ফলে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনা গুরুত্ব পেতে থাকে ।

উপসংহার

উপরোক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় ,একেবারে জন্ম লগ্ন থেকে জনপ্রশাসন বিভিন্ন প্রকার চ্যালেঞ্জের মুখোমুখি । কখনো রাজনীতি দ্বিবিভাজিক হয়েছে ,কখনো নীতি নির্ভর প্রশাসন গড়ে উঠেছে ।আবার কোথাও নীতি নির্ভর প্রশাসনকে চ্যালেঞ্জ জানিয়েছে বা পরিচিতির সংকটে পড়েছে জনপ্রশাসন । এইভাবে বিভিন্ন বাধা-বিপত্তি পেরিয়ে জনপ্রশাসন বর্তমান অবস্থায় পৌঁছেছে এবং স্বাধীন শাস্ত্র হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে । এটি সমাজবিজ্ঞানের কনিষ্ঠতম শাস্ত্র হিসেবে প্রশাসন পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে ।‌বলা বাহুল্য জনপ্রশাসন ছাড়া রাষ্ট্র পরিচালনা অসম্ভব ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top