ভূমিকা
রাষ্ট্রবিজ্ঞানের দৃষ্টিভঙ্গিগুলির মধ্যে একটি অন্যতম গুরুত্বপূর্ণ দৃষ্টিভঙ্গিটি হল আচরণবাদী দৃষ্টিভঙ্গি। আচরণবাদের উদ্ভব হয় মূলত বিংশ শতাব্দীর মাঝামাঝি সময়কালে। বিশ শতকে রাষ্ট্রবিজ্ঞান আলোচনার বর্ণনাত্মক, প্রতিষ্ঠানকেন্দ্রিক ও নীতিমানবাচক সনাতন বা সাবেকি দৃষ্টিভঙ্গির তীব্র সমালোচনা করে যে-আচরণবাদের উদ্ভব ঘটে, প্রখ্যাত মার্কিন রাষ্ট্রবিজ্ঞানী রবার্ট ডাল (Robert Dahl) সেটিকে ‘রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে একটি প্রতিবাদ আন্দোলন’ (a protest movement within Political Science) বলে বর্ণনা করেছেন। খ্যাতনামা ইংরেজি দার্শনিকরা গ্রাহাম ওয়ালাস (Graham Wallas) রচিত ‘Human Nature in Politics’ (1908), ও আমেরিকান দার্শনিক আর্থার বেন্টলি (Arthur F. Bentley)-র লেখা ‘The Process of Government: A Study of Social Pressures’ (1908) এবং চার্লস মেরিয়াম (Charles Edward Merriam)-র লেখা ‘New Aspects of Politics’ (1925) গ্রন্থের মধ্যে আচরণবাদী ধারণার প্রথম সুষ্পষ্ট উপস্থিতি লক্ষ্য করা যায়। অন্যান্য আচরণবাদী দৃষ্টিভঙ্গির গুরুত্বপূর্ণ তাত্ত্বিকগণ হলেন— রবার্ট ডাল (Robert Dahl), ডেভিড ইস্টন (David Easton), ডেভিড ট্রুম্যান (David Truman), আর্নল্ড ব্রেখট (Arnold Brecht), গিল্ড (Guild) ও পামার (Palmer) প্রমুখ।
আচরণবাদের অর্থ
আচরণবাদের একটি সংক্ষিপ্ত ও সুনির্দিষ্ট সংজ্ঞা নির্দেশ করা যথেষ্ট কঠিন। বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী আচরণবাদকে বিভিন্ন ভাবে সংজ্ঞায়িত করেছেন। নিম্নে এগুলি আলোচনা করা হল
মার্কিন রাষ্ট্রবিজ্ঞানী রবার্ট ডাল বলেছেন যে, রাষ্ট্রবিজ্ঞানে আচরণবাদী দৃষ্টিভঙ্গি ও তার প্রতিশব্দ ‘রাজনৈতিক আচরণ’-এর সম্ভবত সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল অভিধাটির অর্থগত অনিশ্চয়তা (ambiguity)। তিনি আচরণবাদকে ‘আচরণবাদী ক্রিয়ার কার্যপ্রণালী’ (behavioural mood) কিংবা ‘বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি’ (scientific outlook) বলে বর্ণনা করা সংগত বলে অভিমত ব্যক্ত করেছেন।
আর্নল্ড ব্রেখট (Arnold Brecht)
আর্নল্ড ব্রেখট (Arnold Brecht) তাঁর ‘Political Theory: The Foundations of Twentieth- Century Political Thought’ (1959) রাজনৈতিক জীবন সম্পর্কে একটি অভিজ্ঞতাবাদী ও স্থায়ী তত্ত্ব’ গড়ে তোলার প্রয়াসই হল আচরণবাদ।
ডেভিড ইস্টন
ডেভিড ইস্টন তাঁর’The Political System‘ (1958) গ্রন্থে আচরণবাদকে “একটি বৌদ্ধিক প্রবণতা এবং একটি সুনির্দিষ্ট শিক্ষা-বিষয়ক আন্দোলন” বলে বর্ণনা করেছেন।
সাধারণভাবে বলা যায়, যে দৃষ্টিভঙ্গি প্রতিষ্ঠান বা মূল্যবোধের পরিবর্তে ব্যক্তি ও গোষ্ঠীর বাস্তব রাজনৈতিক আচরণকে অভিজ্ঞতাবাদী ও মূল্য নিরপেক্ষ ভাবে বিশ্লেষণ করে বস্তুনিষ্ঠ রাজনৈতিক তত্ত্ব গঠন করে, তাকে আচরণবাদী দৃষ্টিভঙ্গি বলা হয়।
আচরণবাদের প্রকৃতি ও বৈশিষ্ট্য
আচরণবাদী দৃষ্টিভঙ্গির প্রধান প্রকৃতি ও বৈশিষ্ট্যগুলি হলো:
1. মূল্যমান-নিরপেক্ষ আলোচনা:
আচরণবাদের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো মূল্যমান-নিরপেক্ষ আলোচনা। আচরণবাদীরা রাজনীতিকে বিজ্ঞানের মতো নিরপেক্ষভাবে দেখতে চান। তাঁদের মতে, কোন কাজটি উচিত বা অনুচিত, ভালো বা মন্দ—এসব নৈতিক বিচারের চেয়ে মানুষের বাস্তব আচরণ পর্যবেক্ষণ করা জরুরি। রাষ্ট্রবিজ্ঞানী রবার্ট ডালের মতে, ব্যক্তির পর্যবেক্ষণযোগ্য আচরণের মাধ্যমেই রাজনীতিকে ব্যাখ্যা করা উচিত।
2.ব্যক্তি ও গোষ্ঠীর আচরণ বিশ্লেষণ
আচরণবাদের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো ব্যক্তি ও গোষ্ঠীর আচরণ বিশ্লেষণ। আগে কেবল রাষ্ট্র বা সরকারের কাঠামো নিয়ে আলোচনা হতো। কিন্তু আচরণবাদীরা মনে করেন, রাজনীতিতে আসল ভূমিকা রাখে মানুষ এবং বিভিন্ন সামাজিক গোষ্ঠী। তাই বিশেষ রাজনৈতিক পরিস্থিতিতে ব্যক্তি ও গোষ্ঠী কেমন আচরণ করে, তা বিশ্লেষণ করাই এই মতবাদের প্রধান লক্ষ্য।
3. আন্তঃ-সমাজবিজ্ঞানকেন্দ্রিক আলোচনা
আচরণবাদের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো আন্তঃ-সমাজবিজ্ঞানকেন্দ্রিক আলোচনা। মানুষের আচরণ বুঝতে হলে কেবল রাষ্ট্রবিজ্ঞান পড়লে চলে না। তাই আচরণবাদীরা সমাজবিদ্যা, মনোবিদ্যা এবং নৃতত্ত্বের মতো অন্যান্য সামাজিক বিজ্ঞানের সাহায্য নিয়ে রাজনীতিকে বোঝার পক্ষপাতী।
4. তত্ত্ব ও গবেষণার পারস্পরিক নির্ভরশীলতা
আচরণবাদের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো তত্ত্ব ও গবেষণার পারস্পরিক নির্ভরশীলতা। আচরণবাদীরা কেবল কল্পনাপ্রসূত তত্ত্বে বিশ্বাসী নন। তাঁরা মনে করেন, তত্ত্ব এবং বাস্তব গবেষণা একে অপরের পরিপূরক। বাস্তব তথ্য সংগ্রহ করে গবেষণা চালানোর মাধ্যমেই একটি সঠিক রাজনৈতিক তত্ত্ব গড়ে তোলা সম্ভব।
5. প্রতিষ্ঠানকেন্দ্রিক আলোচনার বিরোধিতা
আচরণবাদের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো প্রতিষ্ঠানকেন্দ্রিক আলোচনার বিরোধিতা। সংবিধান, সংসদ বা আদালতের মতো প্রতিষ্ঠানগুলো কীভাবে কাজ করে, আচরণবাদীরা সেদিকে বেশি গুরুত্ব দেন না। তাঁদের কাছে প্রতিষ্ঠানের চেয়ে সেই প্রতিষ্ঠানের ভেতরে থাকা মানুষগুলোর আচরণ ও মানসিকতা বেশি গুরুত্বপূর্ণ।
6. অভিজ্ঞতাবাদী রাজনৈতিক তত্ত্ব গঠন
আচরণবাদের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো অভিজ্ঞতাবাদী রাজনৈতিক তত্ত্ব গঠন। আচরণবাদের চূড়ান্ত লক্ষ্য হলো বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে এমন একটি সুশৃঙ্খল রাজনৈতিক তত্ত্ব তৈরি করা, যা মানুষকে রাজনীতি সম্পর্কে নির্ভুল ও বিশ্বাসযোগ্য জ্ঞান দিতে পারে।
7. মনুষ্য-আচরণ বিশ্লেষণের ওপর গুরুত্ব আরোপ
আচরণবাদের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো মনুষ্য-আচরণের ওপর গুরুত্ব আরোপ। সব সমাজবিজ্ঞানেরই মূল বিষয় হলো মানুষ। একজন মানুষ যেমন পরিবারে পিতা বা বাজারে ক্রেতা হিসেবে ভূমিকা পালন করেন, তেমনি রাজনীতিতে একজন ভোটার বা নাগরিক হিসেবে তাঁর ভূমিকা ও আচরণ বিশ্লেষণ করাই আচরণবাদের কাজ।
8. সুস্পষ্ট বৈজ্ঞানিক গবেষণা-পদ্ধতির অনুসরণ:
আচরণবাদের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো সুস্পষ্ট বৈজ্ঞানিক গবেষণা-পদ্ধতির অনুসরণ। রাজনৈতিক সমস্যা সমাধানের জন্য আচরণবাদীরা বিজ্ঞানের মতো সুনির্দিষ্ট পদ্ধতি ব্যবহার করেন। তথ্য সংগ্রহ, পরিসংখ্যান এবং পরীক্ষামূলক যাচাই-বাছাইয়ের মাধ্যমে তাঁরা সিদ্ধান্তে পৌঁছাতে চান।
সমালোচনা
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে রাষ্ট্রতত্ত্বের বিকাশের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যে, নানা দিক থেকে আচরণবাদের কঠোর সমালোচনা করা হয়েছে-
1. সনাতন দৃষ্টিভঙ্গির প্রবক্তাদের বক্তব্য
আচরণবাদের একটি গুরুত্বপূর্ণ সমালোচনা হলো সনাতন দৃষ্টিভঙ্গির প্রবক্তাদের আপত্তি। প্রথাগত রাষ্ট্রবিজ্ঞানীদের মতে, মানুষের মন এবং আচরণ প্রতিনিয়ত পরিবর্তনশীল। একে বিজ্ঞানের সূত্রের মতো বেঁধে ফেলা বা মাপা সম্ভব নয়। তাই মানুষের রাজনৈতিক আচরণ নিয়ে কোনো স্থায়ী সূত্র তৈরি করা অবাস্তব।
2. রাজনীতির সংজ্ঞা নির্ধারণের ক্ষেত্রে ঐকমত্যের অভাব
আচরণবাদের একটি গুরুত্বপূর্ণ সমালোচনা হলো রাজনীতির সংজ্ঞা নির্ধারণের ক্ষেত্রে ঐকমত্যের অভাব। আচরণবাদীরা রাজনীতিকে বিজ্ঞানসম্মত করতে চাইলেও, ‘রাজনীতি’ বলতে ঠিক কী বোঝায়—সে বিষয়ে তাঁরা নিজেরাই একমত হতে পারেননি। প্রত্যেকে নিজ নিজ পছন্দমতো সংজ্ঞা দিয়েছেন।
3. উষর রাজনৈতিক তত্ত্বের জন্মদান
আচরণবাদের একটি গুরুত্বপূর্ণ সমালোচনা হলো উষর রাজনৈতিক তত্ত্বের জন্মদান। বৈজ্ঞানিক হতে গিয়ে আচরণবাদীরা ন্যায়-অন্যায় ও মানবিক মূল্যবোধকে পুরোপুরি বাদ দিয়েছেন। ফলে এমন এক প্রাণহীন তত্ত্বের জন্ম হয়েছে, যেখানে মানুষের প্রকৃত কল্যাণ বা সমাজের উন্নতির কোনো দিকনির্দেশনা নেই।
4. ‘নকল রাজনীতি’র চর্চা
আচরণবাদের একটি গুরুত্বপূর্ণ সমালোচনা হলো ‘নকল রাজনীতি’র পর্যালোচনা। সমালোচক ক্রিশ্চিয়ান বে আচরণবাদকে ‘নকল রাজনীতি’ (Pseudo-politics) বলে আখ্যা দিয়েছেন। তাঁর মতে, ক্ষমতার লড়াইয়ে থাকা মানুষগুলোর মূল উদ্দেশ্য ও লক্ষ্য বাদ দিয়ে কেবল বাহ্যিক আচরণ মাপলে রাজনীতির আসল সত্য আড়াল হয়ে যায়।
5. তথাকথিত বিজ্ঞানমনস্কতার সীমাবদ্ধতা
আচরণবাদের একটি গুরুত্বপূর্ণ সমালোচনা হলো উষর রাজনৈতিক তত্ত্বের জন্মদান। বৈজ্ঞানিক হতে গিয়ে আচরণবাদীরা ন্যায়-অন্যায় ও মানবিক মূল্যবোধকে পুরোপুরি বাদ দিয়েছেন। ফলে এমন এক প্রাণহীন তত্ত্বের জন্ম হয়েছে, যেখানে মানুষের প্রকৃত কল্যাণ বা সমাজের উন্নতির কোনো দিকনির্দেশনা নেই।
6. বুর্জোয়া সমাজের স্থিতাবস্থা রক্ষার তত্ত্ব
আচরণবাদের একটি গুরুত্বপূর্ণ সমালোচনা হলো এটি বুর্জোয়া বা পুঁজিবাদী সমাজের স্থিতাবস্থা রক্ষার তত্ত্ব। মার্কসবাদী সমালোচকদের মতে, আচরণবাদ হলো পুঁজিবাদী সমাজব্যবস্থাকে টিকিয়ে রাখার একটি কৌশল মাত্র। এটি সমাজের বৈষম্য দূর করা বা বিপ্লবের কথা বলে না, বরং বর্তমান ব্যবস্থাকেই মেনে নিতে শেখায়।
7. রাষ্ট্রহীন রাষ্ট্রবিজ্ঞানের আলোচনা অবাস্তব
আচরণবাদের একটি গুরুত্বপূর্ণ সমালোচনা হলো রাষ্ট্রহীন রাষ্ট্রবিজ্ঞানের অবাস্তব আলোচনা। আচরণবাদীরা অনেক সময় ‘রাষ্ট্র’ শব্দটির বদলে ‘রাজনৈতিক ব্যবস্থা’ শব্দটি ব্যবহার করেন। সমালোচকদের মতে, রাষ্ট্রকে বাদ দিয়ে রাষ্ট্রবিজ্ঞান আলোচনা করা অনেকটা রাজপুত্র হ্যামলেটকে বাদ দিয়ে ‘হ্যামলেট’ নাটক পড়ার মতোই হাস্যকর ও অবাস্তব।
8. রাষ্ট্রবিজ্ঞানের স্বাতন্ত্র্য বিনষ্টিকরণ
আচরণবাদের একটি গুরুত্বপূর্ণ সমালোচনা হলো রাষ্ট্রবিজ্ঞানের স্বাতন্ত্র্য বিনষ্টিকরণ। মনোবিদ্যা, সমাজবিদ্যা ও পরিসংখ্যানের ওপর অতিরিক্ত নির্ভর করতে গিয়ে রাষ্ট্রবিজ্ঞান তার নিজস্ব স্বকীয়তা ও মৌলিকত্ব হারাতে বসেছে বলে অনেকে মনে করেন।
9. উন্নয়নশীল দেশের জন্য ক্ষতিকর
আচরণবাদের একটি গুরুত্বপূর্ণ সমালোচনা হলো মূল্যবোধহীন আলোচনার ক্ষতিকারক দিক। তৃতীয় বিশ্বের বা উন্নয়নশীল দেশগুলোর অগ্রগতির জন্য সামাজিক ও রাজনৈতিক মূল্যবোধ অত্যন্ত জরুরি। কিন্তু আচরণবাদের মূল্যবোধহীন আলোচনা এই দেশগুলোর উন্নয়নের পথকে বাধাগ্রস্ত করতে পারে।
10. মূল্যমান-নিরপেক্ষ আলোচনা অসম্ভব
আচরণবাদের একটি গুরুত্বপূর্ণ সমালোচনা হলো সম্পূর্ণ মূল্যমান-নিরপেক্ষ আলোচনা অসম্ভব। গবেষক নিজেও একজন রক্ত-মাংসের মানুষ এবং তিনি সমাজেরই অংশ। তাই গবেষণা করার সময় নিজের ব্যক্তিগত পছন্দ-অপছন্দ বা বিশ্বাসকে পুরোপুরি দূরে সরিয়ে রাখা কোনো মানুষের পক্ষেই সম্ভব নয়।
উপসংহার
আচরনবাদী বিভিন্ন প্রকার সীমাবদ্ধতা সত্ত্বেও আধুনিক রাষ্ট্রবিজ্ঞান আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ দৃষ্টিভঙ্গি হিসেবে আচরণবাদের ভূমিকা ও গুরুত্বকে একেবারে অস্বীকার করা যায় না। ভোট-সংক্রান্ত আচরণ, রাজনৈতিক প্রক্রিয়া (political process)-র অনুসন্ধান, রাজনৈতিক ব্যক্তিত্বের পাঠ (study of political personality) প্রভৃতির মতো সুনির্দিষ্ট কয়েকটি ক্ষেত্রে এদের অবদানকে অস্বীকার করা যায় না। সর্বোপরি, আন্তঃ-সমাজবিজ্ঞানকেন্দ্রিক আলোচনার ওপর গুরুত্ব দিয়ে আচরণবাদী রাষ্ট্রবিজ্ঞানীগণ রাষ্ট্রবিজ্ঞানের আলোচনা ও বিশ্লেষণকে ত্রুটিমুক্ত করার যে প্রচেষ্টা চালিয়েছিলেন, তা নিশ্চিতভাবেই প্রশংসার দাবি রাখে।
