Table of Contents
Table of Contents
ভূমিকা
আধুনিক কল্যাণমূলক রাষ্ট্রে জনপ্রশাসনের তাৎপর্য ও গুরুত্ব অপরিসীম। বর্তমান সময়ে রাষ্ট্র কেবল দেশের সীমানা রক্ষা বা আইনশৃঙ্খলা বজায় রাখার কাজেই সীমাবদ্ধ নেই, বরং নাগরিকদের সার্বিক উন্নয়ন ও কল্যাণ সাধনই রাষ্ট্রের প্রধান লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। সরকারের এই জনকল্যাণমূলক নীতি ও পরিকল্পনাগুলোকে বাস্তবে রূপ দেওয়ার প্রধান মাধ্যম হলো জনপ্রশাসন। প্রখ্যাত চিন্তাবিদ ডব্লিউ. বি. ডোনহ্যাম এ প্রসঙ্গে যথার্থই বলেছেন যে, আমাদের সভ্যতার যদি পতন ঘটে, তবে তা প্রধানত প্রশাসনের ব্যর্থতার কারণেই ঘটবে। মানুষের দৈনন্দিন জীবনের প্রতিটি স্তরেই আজ প্রশাসনের প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাব রয়েছে।
সাধারণত যে প্রশাসন জনগণের সেবা করে বা কল্যাণ সাধন করে তাকেই জনপ্রশাসন বলা হয় ।
জনপ্রশাসনের তাৎপর্য ও গুরুত্ব
জনপ্রশাসনের তাৎপর্য ও গুরুত্ব নিম্নে আলোচনা করা হলো-
১. সরকারি নীতি ও আইন বাস্তবায়নে জনপ্রশাসনের তাৎপর্য ও গুরুত্ব
জনপ্রশাসনের একটি গুরুত্বপূর্ণ তাৎপর্য হলো সরকারি নীতি ও আইন বাস্তবায়ন করা। সংসদ বা আইনসভা দেশের মানুষের জন্য নানা ধরনের আইন ও নীতি তৈরি করে। কিন্তু আইন তৈরি করলেই তা আপনা-আপনি কার্যকর হয়ে যায় না। এই আইন ও সরকারি সিদ্ধান্তগুলোকে বাস্তবে রূপ দেয় জনপ্রশাসন। দক্ষ প্রশাসন না থাকলে সরকারের সবচেয়ে ভালো পরিকল্পনাগুলোও বাস্তবায়িত হবে না ।
২. জনকল্যাণ ও মৌলিক পরিষেবা প্রদান
জনপ্রশাসনের অপর একটি গুরুত্বপূর্ণ তাৎপর্য হল জনকল্যাণ ও পরিষেবা প্রদান করা। আধুনিক রাষ্ট্র হলো এটি একটি জনকল্যাণমূলক রাষ্ট্র। সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নত করতে শিক্ষা, স্বাস্থ্যসেবা, বিশুদ্ধ পানীয় জল, বিদ্যুৎ, রাস্তাঘাট এবং সামাজিক সুরক্ষার মতো মৌলিক বিষয়গুলো নাগরিকদের দোরগোড়ায় পৌঁছে দেয় জনপ্রশাসন।
৩. আইনশৃঙ্খলা ও অভ্যন্তরীণ শান্তি রক্ষা
জনপ্রশাসনের অপর একটি গুরুত্বপূর্ণ তাৎপর্য হল আইনশৃঙ্খলা ও অভ্যন্তরীণ শান্তি রক্ষা করা। যেকোনো দেশের উন্নতির প্রথম শর্ত হলো শান্তি ও নিরাপত্তা। পুলিশ, প্রতিরক্ষা এবং অন্যান্য প্রশাসনিক দপ্তরের মাধ্যমে জনপ্রশাসন সমাজে শৃঙ্খলা বজায় রাখে। নাগরিকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধ দমনের ক্ষেত্রে প্রশাসনের ভূমিকা সবার আগে।
৪. আর্থ-সামাজিক উন্নয়ন সাধনে জনপ্রশাসনের তাৎপর্য ও গুরুত্ব
আর্থ-সামাজিক উন্নয়নে জনপ্রশাসনের তাৎপর্য ও গুরুত্ব অপরিসীম। ভারতের মতো উন্নয়নশীল দেশগুলোতে অর্থনৈতিক ও সামাজিক কাঠামোর উন্নতির পেছনে জনপ্রশাসন মূল কারিগর হিসেবে কাজ করে। দারিদ্র্য দূর করা, বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা, কৃষি ও শিল্পের প্রসার ঘটানো এবং নতুন অবকাঠামো তৈরির মতো বড় কাজগুলো প্রশাসনের মাধ্যমেই সম্পন্ন হয়।
৫. সরকারের কাজের ধারাবাহিকতা বজায় রাখা
জনপ্রশাসন সরকারের কাজের ধারাবাহিকতা বজায় রাখা। গণতান্ত্রিক দেশে নির্দিষ্ট সময় পরপর নির্বাচনের মাধ্যমে সরকার বদলায়। কিন্তু রাজনৈতিক দল বা মন্ত্রীরা পরিবর্তন হলেও স্থায়ী আমলাতন্ত্র বা প্রশাসন সবসময় সক্রিয় থাকে। এর ফলে সরকার বদল হলেও রাষ্ট্রের দৈনন্দিন কাজকর্ম ও উন্নয়নমূলক প্রকল্পগুলো থেমে থাকে না। জনপ্রশাসনই রাষ্ট্রের এই কাজের ধারাবাহিকতা ধরে রাখে।
৬. সামাজিক পরিবর্তন ও কুসংস্কার দূরীকরণ
জনপ্রশাসনের আর একটি গুরুত্বপূর্ণ কুসংস্কার দূরীকরণ করা। সমাজকে আধুনিক ও প্রগতিশীল করে তুলতে জনপ্রশাসন বড় ভূমিকা রাখে। সমাজ থেকে অশিক্ষা, বাল্যবিবাহ, যৌতুক প্রথা এবং নানা ধরনের কুসংস্কার দূর করতে প্রশাসন নিরলসভাবে কাজ করে। পাশাপাশি নারী শিক্ষার প্রসার ও পরিবেশ রক্ষায় জনসচেতনতা গড়ে তুলতেও প্রশাসন উদ্যোগ নেয়।
৭. গণতন্ত্রকে শক্তিশালী করা
গণতন্ত্রকে শক্তিশালী করার ক্ষেত্রে জনপ্রশাসনের গুরুত্ব অপরিসীম। জনপ্রশাসন আসলে সরকার এবং সাধারণ মানুষের মধ্যে একটি সেতুর মতো কাজ করে। এটি একদিকে যেমন সাধারণ মানুষের অভাব-অভিযোগ ও চাহিদার কথা সরকারের কানে পৌঁছে দেয়, অন্যদিকে সরকারের নেওয়া সিদ্ধান্তগুলো মানুষকে জানায়। প্রশাসনের স্বচ্ছতা এবং কাজের জবাবদিহিতা দেশের গণতন্ত্রকে আরও মজবুত করে।
৮. প্রাকৃতিক দুর্যোগ ও জরুরি অবস্থা মোকাবিলা
জনপ্রশাসনের আরেকটি গুরুত্বপূর্ণ তাৎপর্য হলো প্রাকৃতিক দুর্যোগ ও জরুরি অবস্থা মোকাবিলা করা। বন্যা, ঘূর্ণিঝড়, খরা কিংবা মহামারির মতো যেকোনো বিপদে জনপ্রশাসন সবার আগে মানুষের পাশে দাঁড়ায়। বিপদগ্রস্ত মানুষদের উদ্ধার করা, ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া এবং দুর্যোগ পরবর্তী সময়ে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের ব্যবস্থা করা প্রশাসনের একটি অত্যন্ত জরুরি দায়িত্ব।
উপসংহার
পরিশেষে বলা যায়, আধুনিক রাষ্ট্রব্যবস্থা ও মানবসভ্যতাকে সচল রাখার জন্য জনপ্রশাসনের তাৎপর্য ও গুরুত্ব কোনোভাবেই অস্বীকার করা যায় না। এটি কেবল সরকারের আদেশ পালন করার কোনো যন্ত্র নয়, বরং সমাজ বদলের এবং মানুষের কল্যাণ সাধনের প্রধান হাতিয়ার। একটি দেশ কতটা উন্নত হবে বা সেখানে কতটা সুশাসন প্রতিষ্ঠিত হবে, তা নির্ভর করে সেই দেশের জনপ্রশাসনের দক্ষতা, সততা এবং জনমুখী মানসিকতার ওপর।
