রাজনৈতিক তত্ত্বের অবক্ষয়ের কারণগুলি উল্লেখ কর।

Table of Contents

ভূমিকা

রাষ্ট্রবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ আলোচক ক্ষেত্র হলো রাজনৈতিক তত্ত্ব। বিংশ শতাব্দীর পঞ্চাশের দশকে রাষ্ট্রবিজ্ঞানের আলোচনায় রাজনৈতিক তত্ত্বের অবস্থান নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছলি। রাজনৈতিক তত্ত্বের অবক্ষয়ের সমর্থনকারী তাত্ত্বিক হলেন ডেভিড ইস্টন, আলফ্রেড কোবান, পিটার লাসলেট, রবার্ট ডাল, রেইমার প্রমূখ।

রাজনৈতিক তত্ত্বের সংজ্ঞা

সাধারণভাবে ‘তত্ত্ব’ বলতে “কতকগুলি সাধারণ নীতির সূত্রবদ্ধ রূপকে বোঝায়”। সুতরাং ‘রাজনৈতিক তত্ত্ব’ বলতে রাজনৈতিক বিষয়ে কতকগুলি সাধারণ নীতির সূত্রবদ্ধ রূপকে বোঝায়।

জে. সি. ফিল্ড (J. C. field) রাজনৈতিক তত্ত্বের সংজ্ঞা প্রসঙ্গে বলেছেন, আমরা রাজনীতির কথা বলতে যেসব বিষয়ের উল্লেখ করি সেগুলি সম্পর্কে সংক্ষিপ্ত, সঙ্গতিপূর্ণ, তাত্ত্বিক আলোচনাই হল ‘রাজনৈতিক তত্ত্ব’। তাঁর মতে, রাজনৈতিক তত্ত্ব হল, “সঠিক সমাজজীবন নির্মাণের মূল সূত্রগুলির পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ”।

ফ্রান্সিস কোকার (Francis Coker)-এর ভাষায়, রাজনৈতিক তত্ত্ব হল, “রাষ্ট্র, সরকার এবং তার বিভিন্ন রূপ ও কার্যাবলিকে সাময়িক ফলাফলের ভিত্তিতে পর্যালোচনা না করে মানুষের চিরন্তন প্রয়োজন, আকাঙ্ক্ষা ও মতামত অনুধাবন ও মূল্যায়নের তথ্য হিসাবে স্বীকৃতি দান।”

ব্রিয়ান ব্যারি (Brian Barry)-এর মতে, রাজনৈতিক তত্ত্ব হল নীতি ও প্রতিষ্ঠান সমূহের মধ্যে সম্পর্কের ব্যাখ্যা (the study of the relationship between principles and institutions)।”

স্যাবাইন (George H. Sabine) বলেছেন, রাজনৈতিক তত্ত্ব গোষ্ঠীজীবন ও সংগঠনের সমস্যার সচেতন অনুধাবন এবং সমাধানের প্রচেষ্টা। তিনি আরও বলেন, রাজনৈতিক তত্ত্বের কাজ হল রাজনৈতিক সমস্যা সম্পর্কে সুশৃঙ্খল অনুসন্ধান (“The disciplined investigation of political problem.”)।

আচরণবাদী রাষ্ট্রবিজ্ঞানী ডেভিড ইস্টন (David Easton)-এর মতে, রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তুর বিজ্ঞানসম্মত আলোচনাই হল রাজনৈতিক তত্ত্বের মূল উদ্দেশ্য। তাঁর মতে তত্ত্ব হল কোনো বিষয় সম্পর্কে ধারণার ‘সামান্যীকরণ’ (Generalization)।”

রাজনৈতিক তত্ত্বের অবক্ষয়ের কারণ

রাজনৈতিক তত্ত্বের অবক্ষয়ের কারণ রাজনৈতিক তত্ত্বের অবক্ষয়ের কারণগুলি নিম্নে আলোচনা করা হলো। ১৯৫১ সালে David Easton তাঁর ‘The Decline of Modern Political Theory’ শীর্ষ প্রবন্ধে রাজনৈতিক তত্ত্বের অবক্ষয়ের চারটি কারণ উল্লেখ করেছেন-

রাজনৈতিক তত্ত্বের অবক্ষয়ের একটি অন্যতম কারণ হলো ইতিহাস সর্বস্বতা। ডেভিড ইস্টন এর মতে, স্যাবাইন, ডানিং, লইন্ডসএ, ম্যাকলয়েন প্রমুখ লেখক রাজনৈতিক তত্ত্বের আদর্শ ও মূল্যবোধকে ইতিহাসের পরিপ্রেক্ষিতে বিচার বিশ্লেষণ করতেছেন। বর্তমান যুগের চাহিদা অনুযায়ী নতুন কোন রাজনৈতিক মূল্যবোধ করি তোলার ব্যাপারে তারা আগ্রহ দেখান নি। তাঁরা রাজনীতির আলোচনাকে করে তুলেছেন ইতিহাসমুখী যা রাজনৈতিক তত্ত্বের অবনমনের অন্যতম গুরুত্বপূর্ণ কারণ।

ইস্টনের মতে, রাজনৈতিক তত্ত্বের অবক্ষয়ের অন্যতম প্রধান কারণ হলো নৈতিক আপেক্ষিকতাবাদ। নৈতিক আপেক্ষিকতাবাদ বলতে রাজনৈতিক ঘটনার বিশ্লেষণে মূল্যবোধকে পরিহার করা বোঝায়। হিউম, ম্যাক্স ওয়েবার প্রমূখ এই মতের সমর্থক। তবে মেইনহেইম, ডেভিড ইস্টন প্রমুখ রাজনীতির আলোচনা থেকে মূল্যবোধকে পুরোপুরি বর্জনের পক্ষপাতী নন। ইস্টনের মতে, সমাজের মূল সমস্যার প্রতি সংবেদনশীল হওয়া দরকার এবং নির্দিষ্ট মূল্যবোধ গড়ে তোলা প্রতিটি রাষ্ট্রবিজ্ঞানের কর্তব্য অন্যথায় রাজনৈতিক তত্ত্বের গুরুত্ব হ্রাস পাবে।

ইস্টনের মতে, রাজনৈতিক তত্ত্বের অবনমনের অন্যতম প্রধান কারণ হলো বিজ্ঞান ও তত্ত্বকে অভিন্ন বলে মনে করা। কিন্তু কোন বিষয়ে বৈজ্ঞানিক পদ্ধতির প্রয়োগ আর গবেষণার মাধ্যমে তত্ত্ব গড়ে তোলা এক জিনিস নয়। আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীরা তথ্য আহরণের ক্ষেত্রে বৈজ্ঞানিক পদ্ধতির আশ্রয় নেন ঠিকই কিন্তু ঘটনার পিছনে যে সকল কারণ ক্রিয়াশীল থাকে সেগুলি ব্যাখ্যা করতে পারেন না। এজন্যই ইস্টন তাত্ত্বিক অনুমানের উপর ভিত্তি করে তথ্য আহরণের কথা বলেছেন।

ডেভিডইস্টন মনে করেন যে বর্তমানে রাষ্ট্রবিজ্ঞানীদের প্রবণতা হলো তথ্যের উপর অত্যাধিক গুরুত্বপূর্ণ প্রদান করা। রাষ্ট্রবিজ্ঞানের গবেষকরা ঘটনা ও তথ্যে সংগ্রহের উপর গুরুত্ব আরোপ করেছেন কিন্তু তত্ত্ব সৃষ্টির ব্যাপারে ততটা আগ্রহ দেখাননি। অথচ তত্ত্ব ছাড়া তথ্য অর্থহীন। এই অবস্থাটিকে ইস্টন’ তত্ত্বগত অপুষ্টি এবং ঘটনার অতি শয্য’ (Theoretical Mal-Nutrition and Surfeit of Fact) বলে বর্ণনা করেছেন।

আলফ্রেড কোব্বান এর মতে,

আলফ্রেড কোব্বান তাঁর ‘Ethics and the Decline of Political Theory’ প্রবন্ধে রাজনৈতিক তত্ত্বের অবনমনের জন্য কতগুলি কারণ দায়ী। কারণগুলি হলো-
প্রথমত, বিগত আড়াই হাজার বছরেরও বেশি সময় ধরে ইউরোপের যে দার্শনিক, যুক্তিনির্ভর ও মূল্যবোধযুক্ত রাজনৈতিক তত্ত্বের ঐতিহ্য গড়ে উঠেছিল বর্তমানে সেই ঐতিহ্যের অনুপস্থিতি লক্ষণীয় এবং এটি বর্তমানে রাজনৈতিক তত্ত্বের অবনমনের একটি প্রধান কারণ।
দ্বিতীয়ত, রাষ্ট্রীয় কার্যাবলীর ব্যাপক প্রসার বর্তমানে রাজনৈতিক তত্ত্বের অবনমনের আর একটি কারণ
তৃতীয়ত, সমাজের প্রায় সমস্ত ধরনের কাজের উপর আমলাতন্ত্রের নিয়ন্ত্রণের ব্যাপকতার প্রভাবও বর্তমানে রাজনৈতিক তত্ত্বের মর্যাদা হ্রাসের একটি কারণ।
চতুর্থত, বর্তমানে রাজনৈতিক তত্ত্বের অবনমনের আরেকটি কারণ হলো ব্যাপক পরিমাণ সমারিক সাজ-সরঞ্জামের আবিষ্কার।
পঞ্চমত, বর্তমান রাষ্ট্রবিজ্ঞানীদের উদ্দেশ্যহীনতাও বর্তমানে রাজনৈতিক তত্ত্বের অবনমনের জন্য দায়ী।

উপসংহার

উপরিক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় উনবিংশ শতাব্দীর অধিকাংশ সময় জুড়ে এবং বিংশ শতকের প্রথম দিকে রাজনৈতিক তত্ত্বের অবক্ষয় ঘটেছিল ঠিকই কিন্তু পুরোপুরি মৃত্যু ঘটেনি। বিংশ শতাব্দীর ষাটের দশকে উত্তর আচরণবাদ বিপ্লব ঘটার পর থেকে রাষ্ট্রবিজ্ঞানের আলোচনায় মূল্যবোধকে গুরুত্ব দেওয়া হয়। এইসব কারণে সাবেকি মূল্যবোধযুক্ত তত্ত্বের বর্তমানে পুনরুজ্জীবন ঘটায় সঙ্গতভাবেই এই সিদ্ধান্ত আসা যায় যে বর্তমানে রাজনৈতিক তত্ত্বের অবসান ঘটেনি রাজনৈতিক তত্ত্বের কাঠামোর পরিবর্তন সাধিত হয়েছে মাত্র।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top