Table of Contents
Table of Contents
ভূমিকা:
প্রশাসন পরিচালনার একটি গুরুত্বপূর্ণ নীতি হলো ক্রমোচ্চ স্তরবিন্যাস ।সাধারণভাবে বলা যায়, “Hierarchy is a system of interlocking superior subordinate relationship from top to bottom” অর্থাৎ উপর থেকে নীচ পর্যন্ত ঊর্ধ্বতন-অধস্তনের পরস্পর সংযুক্ত হওয়ার একটি ব্যবস্থা হলো ক্রমোচ্চ স্তরবিন্যাস। অন্যভাবে বলা যায়, সংগঠনের তিনটি ধারার (অনুভূমিক, উল্লম্ব ও পার্শ্বমুখী) মধ্যে কোন সংগঠনে উল্লম্ব ধারার প্রয়োগই হলো ক্রমোচ্চ স্তরবিন্যাস। আরো পরিষ্কার করে বললে বলতে হয় যে, যখন সর্বোচ্চ পদাধিকারীর অধীনে কয়েকজন অধীনস্থ ব্যক্তি থাকেন ও তাঁদের এক-একজনের অধীনে আবার কয়েকজন করে থাকেন এবং এইভাবে যখন নিয়ন্ত্রণ-ক্ষমতা উপর থেকে নীচের দিকে প্রসারিত হতে থাকে, তখন এই ধরনের সংগঠনকে প্রশাসন-বিজ্ঞানে ‘ক্রমোচ্চ স্তর-বিন্যাসযুক্ত সংগঠন বলে এবং সংশ্লিষ্ট সংগঠনের ঐ ধারা বা পদ্ধতিকে ‘ক্রমোচ্চ স্তরবিন্যাস নীতি’ বলে।
ক্রমোচ্চ স্তরবিন্যাসের সংজ্ঞা
বিভিন্ন জনপ্রশাসনবিদ ক্রমোচ্চ স্তরবিন্যাসের বিভিন্ন সংজ্ঞা প্রদান করেছেন । এগুলি নিম্ন আলোচনা করা হলো-
L.D White
L.D White-এর মতে, ক্রমোচ্চ শ্রেণী বিন্যাস হল, ঊর্ধ্বতন অধস্তন সম্পর্কের সার্বিক প্রয়োগ যা দায়িত্বের বিভিন্ন স্তর অতিক্রম করে সাংগঠনিক কাঠামোর শীর্ষ থেকে নিম্নে পৌঁছায়।
Mooney এবং Reiley
Mooney এবং Reiley এই পদ্ধতিকে বলেছেন “Scalar process” বা ক্রমপর্যায়ী প্রক্রিয়া।
John Millet
John Millet-এর মতে, এটি হল একটি পদ্ধতি যার সাহায্যে বিভিন্ন মানুষের কর্মপ্রচেষ্টা একত্রিত হয়।
ক্রমোচ্চ শ্রেণীবিন্যাসের অর্থ হল, অধস্তনের উপর ঊর্ধ্বতনের শাসন ও নিয়ন্ত্রণ বজায় রাখা।
ক্রমোচ্চ স্তরবিন্যাসের সুবিধা:
ক্রমোচ্চ স্তরবিন্যাসের সুবিধাগুলি সংক্ষেপে বর্ণনা করা হল-
1. সুস্পষ্ট যোগাযোগ ব্যবস্থা
এটি উপর থেকে নীচে এবং নীচে থেকে উপরে তথ্য ও সংবাদ আদান-প্রদানের (communication) একটি প্রণালী। এই প্রণালীতে সংগঠনের প্রত্যেকে কে কোন ধাপে আছে তা সুস্পষ্ট ভাবে জানে এবং কার মাধ্যমে কোথায় পৌঁছাতে হবে তাও সুনিশ্চিত ভাবে বুঝতে পারে।
2. প্রধান প্রশাসকের কাজের বোঝা হ্রাস
এই পদ্ধতিতে প্রশাসনিক জটিলতা পরিহার করে যে কোন বিশেষ ঘটনার পরিপ্রেক্ষিতে অধস্তন কেন্দ্র সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। এইভাবে প্রধান প্রশাসকের কাজের বোঝা অনেকটা হ্রাস করা সম্ভব হয়। কাজকর্মের অনেকটাই নীচের স্তরে ন্যস্ত করে প্রধান প্রশাসক অনাবশ্যক বিস্তারের হাত থেকে নিজেকে মুক্ত রাখেন।
3. উপযুক্ত প্রণালী (Through the Proper Channel) অনুসরণ
“Through the proper channel” বা “উপযুক্ত প্রণালীর মাধ্যমে নীতি” যা “Scalar principle” বা “ক্রমপর্যায়ী পদ্ধতি” থেকে উদ্ভূত হয়েছে-তা সংক্ষিপ্ত পদ্ধতি অনুসরণ অথবা প্রত্যক্ষ স্তরকে উপেক্ষা করার প্রবণতাকে প্রতিরোধ করে। এইভাবে কে কোন কাজের দায়িত্বে আছে সে সম্বন্ধে প্রত্যেকের জানা থাকে।
4. উদ্দেশ্য ও দায়িত্বের ঐক্য সৃষ্টি
সংগঠনের কোন্ পদে এবং কোন্ দায়িত্বে কে আছেন-সেই ব্যাপারে প্রত্যেকের সুস্পষ্ট ধারণা থাকে। সেইজন্য উদ্দেশ্য ও দায়িত্বের ঐক্য (unity of purpose and responsibility) সৃষ্টি হয়।
5. বৃহৎ সংগঠনে সহজ নিয়ন্ত্রণ ও সাংগঠনিক সংহতি:
সৈন্যবাহিনী এবং রেল-ব্যবস্থার মত বিশাল এবং বিস্তৃত বিভাগগুলিতে, এই ব্যবস্থার মাধ্যমে স্বাভাবিক উপায়ে কেন্দ্রীয় কার্যালয়ের পক্ষে দূরতম স্থানের সঙ্গে যোগাযোগ রক্ষা করা সম্ভব হয়। সৈন্যবাহিনী এবং রেল-ব্যবস্থার মতো বিশাল ও বিস্তৃত বিভাগগুলোতে এই ব্যবস্থার মাধ্যমে স্বাভাবিক উপায়ে কেন্দ্রীয় কার্যালয়ের পক্ষে দূরতম স্থানের সঙ্গে যোগাযোগ রক্ষা করা সম্ভব হয়। এছাড়া, এই নীতির মাধ্যমে সংগঠনকে যেমন বিভিন্ন বিভাগে বিভক্ত করা যায়, তেমনি পুনরায় সংযুক্ত ও ঐক্যবদ্ধও করা যায়।
6. বৃহৎ সংগঠনে সহজ নিয়ন্ত্রণ ও সাংগঠনিক সংহতি
এই নীতির মাধ্যমে সংগঠনকে বিভিন্ন বিভাগে বিভক্ত করা যায়। আবার সংযুক্ত ও ঐক্যবদ্ধ করা যায়। যে কোন সংগঠনকে উপযুক্ত কার্যক্ষম করতে হলে, বিভিন্ন বিচ্ছিন্ন বিভাগগুলিকে যথাযথ ভাবে সংহত এবং এক জায়গায় সংলগ্ন করা অত্যাবশ্যক। সেইজন্যই পর্যায়নীতি বা “Scalar principle”-কে সাংগঠনিক সংহতি ও ঘনিষ্ঠতা সৃষ্টির একটি হাতিয়ার বলে বিবেচনা করা হয়। “It is to the organisational structure what morter or cement is to the building structure.”
ক্রমোচ্চ স্তরবিন্যাসের অসুবিধা ও সমালোচনা
কতকগুলি উল্লেখযোগ্য সুবিধা থাকা সত্ত্বেও ক্রমোচ্চ স্তরবিন্যাস সমালোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। সগুলি নিম্ন আলোচনা করা হলো-
1. ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আধিপত্য ও কর্মীদের হীনমন্যতা
এই পদ্ধতি ঊর্ধ্বতন-অধস্তন সম্পর্কের সৃষ্টি করে, এই পদ্ধতিতে উর্ধ্বতন কর্তৃপক্ষ চরম আধিপত্য বিস্তার এবং অধস্তন কর্মীগণ তাদের আত্মবিশ্বাস হারিয়ে হীনমন্যতার শিকারে পরিণত হয়।
2. সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব
কর্মসম্পাদনের ক্ষেত্রে এই পদ্ধতি অনাবশ্যক বিলম্ব করে। একটি আদেশ উপর থেকে বিভিন্ন স্তর অতিক্রম করে “উপযুক্ত প্রণালীর মাধ্যমে” সর্বনিম্নের স্তরে নেমে আসে। একই ভাবে নীচের স্তর থেকে বিভিন্ন ধাপ অতিক্রম করে তবে একটি সংবাদ শীর্ষদেশে পৌঁছায়। এবং একজন নিম্নপদস্থ কর্মচারীকে সর্বোচ্চ প্রশাসকের সঙ্গে যোগাযোগ করতে হলে ধাপে ধাপে বিভিন্ন স্তর অতিক্রম করে তবে শীর্ষে পৌঁছাতে হয়। এই পদ্ধতি অকাম্য বিলম্ব ঘটায় এবং অনেক সময় সিদ্ধান্ত গ্রহণে মাসের পর মাস বা বছরের পর বছর দেরী হয়। এর ফলেই এই পদ্ধতির সব থেকে নিকৃষ্ট বৈশিষ্ট্য “লালফিতার ফাঁস” বা “Red Tapism”-এর জন্ম হয়।
3. অনমনীয়তা ও ব্যক্তিত্ব বিকাশে বাধা
ক্রমোচ্চ বিন্যাসকে অনমনীয় এবং মানবিকতার অন্তরায় বলে মনে করা হয়। যান্ত্রিক এবং কৃত্রিম পদ্ধতিতে এটি সংগঠনের কর্মীদের স্বতঃস্ফূর্ত ব্যক্তিত্ব বিকাশের পথে বাধা সৃষ্টি করে।
4. সমাজতান্ত্রিক ও উদার-গণতান্ত্রিক দৃষ্টিকোণ থেকে সমালোচনা
সমাজতান্ত্রিক নেতৃত্ব বিশেষ করে Mao-Tse-Tung (মাও-জে-দং) এই পদ্ধতির তীব্র সমালোচনা করেছেন। তাঁরা সমাজতান্ত্রিক ঐক্য গড়ার পথে এই নীতিকে সংগঠনের পক্ষে বিষবৎ পরিত্যজ্য ও ঘৃণ্য বুর্জোয়া পদ্ধতি বলে বর্ণনা করেছেন। উদার-গণতান্ত্রিক অনেক দেশেও এই নীতিকে কঠোরভাবে প্রয়োগ করার বিরুদ্ধে মত প্রকাশ করা হয়েছে।
5. ঊর্ধ্বমুখী উদ্ভাবন ও সৃজনশীলতায় প্রতিবন্ধকতা
নিম্নস্তরের কর্মীদের কাছ থেকে কোনো গঠনমূলক প্রস্তাব বা উদ্ভাবনী ধারণা এলেও তা একাধিক প্রশাসনিক স্তর অতিক্রম করতে গিয়ে বিলম্বিত বা উপেক্ষিত হতে পারে, ফলে সাংগঠনিক উদ্ভাবন ব্যাহত হয়।
6. প্রশাসনিক ব্যয় বৃদ্ধি
সাংগঠনিক স্তর বা পদমর্যাদার সংখ্যা যত বৃদ্ধি পায়, বেতন-ভাতা, দপ্তর পরিচালনা ও আনুষঙ্গিক প্রশাসনিক ব্যয় ততই বেড়ে যায়, যা প্রতিষ্ঠানের আর্থিক কাঠামোর ওপর চাপ সৃষ্টি করে।
উপসংহার:
পরিশেষে, আমরা বলতে পারি ক্রমোচ্চ স্তরবিন্যাস বিভিন্ন দিক থেকে সমালোচিত হলেও সংগঠনে এর প্রভাব ও প্রয়োজনীয়তা অস্বীকার করা যায় না। সমালোচকদের সমালোচনা তাঁদের অমূলক ও অতিরঞ্জিত আশঙ্কার প্রতিফলন। সংগঠনের প্রতিটি স্তরে উর্ধ্বতন ও অধস্তনের মধ্যে পারস্পরিক বিশ্বাস এবং যথাযথ সমন্বয় থাকলে- কাজকর্মের অনাবশ্যক বিলম্ব অনেকটাই হ্রাস করা সম্ভব। তাছাড়া, এই নীতি লজ্জন না করেও সময় সংক্ষেপ করার জন্য সহজ পথের অন্বেষণ করা যেতে পারে। Fayol-এর মতে দু’ভাবে সময় সংক্ষেপ করা যায়। এক, আনুষ্ঠানিক কর্তৃপক্ষের সঙ্গে সরাসরি যোগাযোগের জন্য একটি সংযোগ সেতু তৈরী করা, যার মাধ্যমে প্রতিটি বিভাগ, দপ্তর বা উপ-দপ্তরের অধস্তন কর্মীগণ তাদের প্রতিরূপের সঙ্গে সম্বন্ধ-স্থাপন করতে পারেন। দুই, একাধিক মধ্যবর্তী স্তর অতিক্রম করে উর্ধ্ব ও নিম্নপদস্থ প্রশাসকের মধ্যে যোগাযোগ প্রতিষ্ঠা করা সম্ভব। অবশ্য এক্ষেত্রে অতিক্রান্ত স্তরগুলির প্রশাসকদের বিষয়টি জানিয়ে রাখতে হবে।
